1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ঢাকা-৮ আসনের ভোটার হওয়ায় আক্ষেপ ফারিয়ার - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

ঢাকা-৮ আসনের ভোটার হওয়ায় আক্ষেপ ফারিয়ার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ ঢাকা।

ভোটের আসন নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

ঢাকা-৮ আসন ও নিজের ভোটের আসন শান্তিনগর নিয়ে লেখা পোস্টে আক্ষেপে উগরে দিয়েছেন ফারিয়া। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘শান্তিনগরে ২৪/৭ জ্যাম—এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার।’

কথা বলতে পারছেন না শবনম ফারিয়া
অভিনেত্রীর পোস্টে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। একজন লিখেছেন, ‘আপনি ভাগ্যবতী, ফ্রিতে নিজের এলাকার মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে কিছু ভুট্টা কিনে ঘরে রেখে দিতে পারেন। যেদিন মারামারি লাগবে সেদিন পপকর্ন বানিয়ে খাবেন আর উপভোগ করবেন।’

অন্য একজন লিখেছেন, ‘আমারও একই অবস্থা। ঢাকা-৮ আসনে ভোট। কাকে যে দেব বুঝছি না।’ নেটিজেনের মন্তব্যের জবাবে ফারিয়া লিখেছেন, ‘আপু এত কমেডি নেয়া যায় বলেন?’

শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম
উল্লেখ্য, ঢাকা-৮ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী, আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এ আসন গঠিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট