1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মাদারীপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মাদারীপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ।

মাদারীপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আশেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এহতেশামুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ ও জেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা সম্মেলনটিতে অংশগ্রহণ করেন।
বক্তারা ইমামদের উদ্দেশে বলেন, মসজিদে ওয়াজ ও বয়ানের সময় কুরআন-হাদিসের আলোকে সমাজের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি গণভোটের বিষয়টি ভালোভাবে পড়ে ও বুঝে সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, ইমামদের বক্তব্য মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করে ও গুরুত্ব দেয়—তাই এই ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলনটিতে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে সকলকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট