1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নতুন প্রজন্মের বার্তা: রক্ত নয়, সেবার রাজনীতি—শুনলেন তারেক রহমান - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

নতুন প্রজন্মের বার্তা: রক্ত নয়, সেবার রাজনীতি—শুনলেন তারেক রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম

ময়মনসিংহে নির্বাচনি জনসভা শেষে গাজীপুরের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ভালুকার সিডস্টোর এলাকায় গাড়িবহর থামিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান এক কিশোরী।

কিশোরীটি তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “মানুষের সেবা করে রাজনীতি করতে চাই। নিজের যোগ্যতায় একদিন সংসদে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসবো। আমার রক্তে রাজনীতি—রাজনীতি ছাড়া থাকতে পারব না। আমার জন্য দোয়া করবেন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরীর আবেদনে সাড়া দিয়ে তারেক রহমান নিজেই বাসের দরজা খুলে দেন এবং মনোযোগ দিয়ে তার কথা শোনেন। এ সময় কিশোরীটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি তারেক রহমানকে উপহার দেন। তারেক রহমান ছবিটি সাদরে গ্রহণ করে কিশোরীকে ধন্যবাদ জানান।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

কিশোরীটি আরও বলেন, “আমি সমাবেশে আপনাকে দেখেছি, কিন্তু দূর থেকে মন ভরেনি। আপনার সঙ্গে দেখা করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তাই গাড়িতে এসেই কথা বলতে চেয়েছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট