1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মাটিরাঙ্গায় ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ। - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের সমর্থনে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন মাটিরাঙ্গা পৌর যুবদলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা পৌর যুবদলের উদ্যােগে ধানের শীষের সমর্থনে মাটিরাঙ্গা বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর যুবদলের সভাপতি মো.গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মো.মাহবুবুল আলম সবুজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি মো.শাহজালাল কাজল, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মো.নাছির শিকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জেলা বিএনপির ত্রাণ ও পূনবাসন বিষয়ক সম্পাদক ও সাবেক মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.বাদশা মিয়া, জেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক মো.ওয়াসিম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, সহ পৌর বিএনপি ও পৌর যুবদলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মো.মাহবুবুল আলম সবুজ বলেন সাবেক সাংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া পাহাড়ে উন্নয়ন ও সম্প্রীতির প্রতীক। মাটিরাঙ্গার প্রতিটি মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে। এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানান তিনি। ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে জানিয়ে তিনি আরো বলেন, তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট