1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
১২ তারিখের ভোট পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

১২ তারিখের ভোট পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আগামী ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচন দেশের পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে। তিনি বলেন, “আমি আপনাদেরই প্রার্থী। আমার মার্কা হাস মার্কা।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “হাস মার্কা জনগণের মার্কা। হাস মার্কা উন্নয়নের মার্কা। হাস মার্কা গণতন্ত্রের মার্কা। হাস মার্কা সাহস ও সততার মার্কা। অন্যায়ের বিরুদ্ধে একা লড়াই করার প্রতীক হলো হাস মার্কা।”

তিনি আরও বলেন, জনগণের ভোটের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার সূচনা সম্ভব। এ জন্য তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট