1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
তারেক রহমানের মাঝে নতুন আশার আলো দেখছেন মানুষ: মির্জা ফখরুল - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

তারেক রহমানের মাঝে নতুন আশার আলো দেখছেন মানুষ: মির্জা ফখরুল

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের প্রতি দেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই লাখো মানুষের ঢল নামছে। মানুষ তার মাঝে ভবিষ্যতের নেতৃত্ব দেখছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, তারেক রহমান ক্ষমতায় গেলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। পুলিশ ও প্রশাসনের কারণে আমরা ভোট দিতে পারিনি। এবার মানুষ ভোট দিতে চায়। আমরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি, মিথ্যা মামলায় হয়রানি হয়েছি, এমনকি প্রিজাইডিং অফিসার হত্যার মতো মামলার ভোগান্তিও সহ্য করেছি।

তিনি আরও বলেন, হিন্দু-মুসলিমসহ সব ধর্মের ভাই-বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে চায়। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যাবেন।

মহাসচিব বলেন, এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি। আর ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না, মিথ্যা মামলার আতঙ্কও অনেকটা কমেছে।

ফখরুল বলেন, দেশের এখন সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে সবার আগে দেশে শান্তি ফিরিয়ে আনবো।

নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে নিজের বসতবাড়ির অর্ধেক বিক্রি করেছি। কিন্তু কোনোদিন কারও উপকার করে এক কাপ চা পর্যন্ত পান করিনি।

তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, প্রতিহিংসার পথেও হাঁটবো না। এই দেশে আবারও শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করতে চাই।

পথসভার শেষদিকে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট