1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত। - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

উমংনু মারমা
রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও সাংস্কৃতিক পরিবেশনা একে একে মঞ্চস্থ হয়। শিক্ষার্থীদের পরিবেশিত পাহাড়ি ঐতিহ্যবাহী নৃত্য, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে সম্প্রীতি নাচ শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত নৃত্য ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহি অফিসার তাজমিন আলম তুলি, বিশেষ অতিথি মেহ্লাঅং মারমা চেয়ারম্যান ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদ, সভাপতিত্ব করেন সম্পদ বড়ুয়া (ভাঃ) প্রধান শিক্ষক রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, প্রধান অতিথি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষক জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথি ও অভিভাবকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট