1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
উলিপুরে রিপোর্টার্স ইউনিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

উলিপুরে রিপোর্টার্স ইউনিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোটার

সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে উলিপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে উলিপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উলিপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উলিপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সভাপতি মমিনুল ইসলাম রুহুল আমিন রুকু, দৈনিক ঢাকা, দৈনিক প্রথম খবর ও বার্তা সম্পাদক, মাসিক যায় যায় বেলা, শাহিনুল ইসলাম, দৈনিক নতুন দিন, প্রতীক কুমার, যায় যায় বেলা পত্রিকার স্টাফ রিপোর্টারসহ রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,
“এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে উপজেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসমূহ চিহ্নিত করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।”
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অপপ্রচার না ঘটে সেজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে নির্বাচনকালীন যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কেন্দ্রগুলোর অবকাঠামো পরিদর্শন এবং নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, নির্বাচন সংক্রান্ত মাঠপর্যায়ের চ্যালেঞ্জ, ভোটারদের নিরাপত্তা ও তথ্যপ্রবাহ নিয়ে মতামত তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।
সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা, নির্বাচনকেন্দ্রিক গুজব প্রতিরোধ এবং সাংবাদিকদের সাথে নিয়মিত সমন্বয় বজায় রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট