1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নির্বাচনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নির্বাচনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সেনাসদস্যদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সেনাসদস্যদের পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বুধবার (২৮ জানুয়ারি) পটুয়াখালী ও খুলনায় সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের সময় এ নির্দেশ দেন সেনাপ্রধান।

পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনা প্রধান।

সভায় জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

পরে সেনাপ্রধান জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পটুয়াখালী সফর শেষে খুলনায় যান সেনাপ্রধান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট