1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় তারেক রহমানের জনসভাস্থল লোকে লোকারণ্য - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

নওগাঁয় তারেক রহমানের জনসভাস্থল লোকে লোকারণ্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় তারেক রহমানের জনসভাস্থল কানায় কানায় পূর্ণ। ছবি- প্রতিনিধি
নওগাঁয় শহরের এটিম মাঠে নির্বাচনি জনসভাস্থল বিকেল সাড়ে ৫টায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার জন্য অপেক্ষায় ছিল পুরো নওগাঁবাসী।

দীর্ঘ দুই দশক পর নওগাঁয় তারেক রহমানের নির্বাচনি জনসভায় যোগ দিতে জেলার ১১টি উপজেলা ও পাশ্ববর্তী জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। এটিম মাঠ ও তার আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে।

বিএনপির চেয়ারম্যানের আগমনকে ঘিরে বৃহষ্পতিবার সকাল থেকে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ জনসভায় যোগ দেন দলে দলে। ঢাকঢোল পিটিয়ে মিছিল করে অংশগ্রহণ করেন জনসভায়।

এসময় অনেকের মাথায় বিএনপির লোগো সম্বলিত বিভিন্ন রঙের ক্যাপ দেখা যায়। নেতাকর্মীরা তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন জনসভাস্থল।

তারেক রহমানের জনসভাস্থলে আসা ইব্রাহিম মন্ডল বলেন, ‘ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে ১২ কিলোমিটার পায়ে হেঁটে তারেক রহমানকে দেখব বলে এসেছি। তার আসার খবরে চোখ থেকে ঘুম হারিয়ে গেছে।’

গোলাম কিবরিয়া বলেন, ‘সকাল থেকে মাঠে এসে অবস্থান করছি। তারেক রহমান আমাদের মাঝে এসে দেশের মানুষের কল্যাণের কথা, চাঁদাবাজির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছে। দেশে যেন কোনো দুর্নীতিবাজ অবস্থান নিতে না পারে, সেটি দলীয় হোক বা দলের বাইরে হোক।’

এদিকে তারেক রহমান মঞ্চে ওঠার আগে নওগাঁ ও জয়পুরহাট জেলার ধানের শীষের মনোনীত প্রার্থী, স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ একে একে বক্তব্য দেন।

সমাবেশে তারা বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলায় ভবিষ্যতে বৃহৎ স্বার্থে ধানের শীষকে নির্বাচনে বিজয়ী করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই নির্বাচনে মাধ্যমে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট