1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন। - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৩নং বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে মানববন্ধন করেছেন
। এতে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা সুরাইয়া বেগমের বিরুদ্ধে অসদাচরণ, সেচ্ছাচারিতা, অনিয়ম ও বিভিন্ন দূর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবি জানান।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আগে শিক্ষিকার বিভিন্ন অনিয়মের অভিযোগে তার অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা জানান, অভিযুক্ত শিক্ষিকাকে অত্র বিদ্যালয় থেকে অপসারণ না করা পর্যন্ত কোনও শিক্ষার্থী বিদ্যালয়ের ক্লাসে যাবেনা। এ আন্দোলনের ফলে দুইদিন ধরে বিদ্যালয়ে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।

শাবনাজ আক্তার নামের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর অভিবাবক বলেন তার তিনজন শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়ালেখা করেন।তিনি খুব কষ্ট করে তাদের পড়ালেখার খরচ চালান। তিনি বছরের শুরুতে বাচ্চাদের স্কুল ড্রেস বানিয়ে ফেলেন, কিন্তু প্রায় ২৫ দিন পর শিক্ষিকা নতুন কালারের ড্রেস বানানোর জন্য বাচ্চাদের চাপ দেন।
বাচ্চাদের পুনরায় ড্রেস বানাতে তার কষ্ট হবে জানালে শিক্ষিকা সুরাইয়া বেগম তাকে এতো বাচ্চা কেন পয়দা দিয়েছেন তা প্রশ্ন করে অপমান করেন।

১ম শ্রেণির শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদের মা জানান, ১ম শ্রেণির শ্রেণির কক্ষ বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় থাকায় বাচ্চাদের উঠা- নামা করতে খুব কষ্ট হয়, তাই তিনি প্রধান শিক্ষকিকাকে নিচ তলায় পাঠদান করানোর জন্যে অনুরোধ করেন। কিন্তু নিচ তলায় পর্যাপ্ত কক্ষ খালি থাকার পরেও তিনি তার স্বীদ্ধান্তে অনড় থাকেন। এ ব্যাপারে বিগত ২৭,০১,২৬ইং বেশ কয়েকজন অভিবাবকসহ তিনি কথা বলতে গেলে প্রধান শিক্ষকিকা তাদের সাথে রূঢ় ব্যবহার করেন।
১ম শ্রেণীর শিক্ষার্থী সারা আক্তারের মা বলেন, একপর্যায়ে শিক্ষিকা বলেন তাদের কে তাদের বাচ্চাসহ স্কুল থেকে বের হয়ে যেতে বলেন, না হয় ঘার ধরে বের করে দিবেন।

২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোফাজ্জল হুসেন বলেন, এই শিক্ষিকার বিরুদ্ধে এসমস্ত অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও অনেকবার এরকম ঘটনা ঘটেছে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সামাল দিয়েছেন। কিন্তু এবার পরিস্থিতি তাদের পক্ষে সামালানোর বাইরে চলে গেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, তিনি তদন্ত সাপেক্ষে দ্রুত এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট