1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কমলাপুর স্টেশন ফুটপাত দখলে অবৈধ দোকান,যাত্রীদের ভোগান্তি ; প্রশাসন নীরব হয়ে আছে - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

কমলাপুর স্টেশন ফুটপাত দখলে অবৈধ দোকান,যাত্রীদের ভোগান্তি ; প্রশাসন নীরব হয়ে আছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার

রাজধানীর প্রধান প্রবেশদ্বার কমলাপুর রেলওয়ে স্টেশনের যাতায়াত পথ এবং ফুটপাত অবৈধ দোকানপাটে সয়লাব হয়ে গেছে। এর ফলে যাত্রীদের স্টেশনে প্রবেশের পথে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্টেশনের প্রধান ফটক থেকে শুরু করে আশেপাশের ফুটপাতে চা, পান, খাবার, পোশাকসহ নানা ধরণের দোকান বসিয়ে পথ দখল করা হয়েছে, যা প্রশাসনের নাকের ডগায় নিয়মিত চলছে।

সরেজমিনে দেখা যায়, ফুটপাত দিয়ে হাঁটার জায়গা না থাকায় যাত্রীদের ঝুঁকি নিয়ে মূল রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ভারী লাগেজ নিয়ে নারী ও বয়স্ক যাত্রীরা চরম বিপাকে পড়ছেন। স্টেশনের আশেপাশে অবৈধ এই ব্যবসার পেছনে স্থানীয় প্রভাবশালীদের ইন্ধন ও প্রশাসনের উদাসীনতা রয়েছে বলে অভিযোগ করেছেন অনেক ভুক্তভোগী। 

জনবহুল এই স্থানে এভাবে ফুটপাত দখল করে রাখায় পথচারীদের ফুটপাতে হাটার কোনো সুযোগ নেই (১/২) রেলওয়ে স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন সচেতন মহল ও ভুক্তভোগী যাত্রীরা। 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট