1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ।
ঢাকা।

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান
বছরের শুরুতেই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতায় জি ২৪ ঘণ্টার ‘বিনোদনের সেরা ২৪’ অনুষ্ঠানে তিনি ‘সেরা অভিনেত্রী (সমালোচক)’ পুরস্কার জয় করেছেন। ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে এই অর্জনের খবরটি জানান। নিজের অনুভূতি প্রকাশ করে জয়া লিখেছেন, ‘বছরের প্রথম পুরস্কার হিসেবে ‘পুতুলনাচের ইতিকথা’র জন্য এই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’

কলকাতার ‘জি ২৪ ঘণ্টা’ চ্যানেল আয়োজন করেছিল এই জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। এতে জয়া আহসানের সংবেদনশীল অভিনয় দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি।

দুই বাংলার চলচ্চিত্রে জয়া আহসানের জয়যাত্রা দীর্ঘদিনের। বছরের শুরুতেই প্রাপ্ত এই আন্তর্জাতিক স্বীকৃতি জয়ার ক্যারিয়ারের মুকুটে নতুন এক পালক যোগ করল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট