1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নবীগঞ্জে তোলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

নবীগঞ্জে তোলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

‎জিহাদুল ইসলাম জিহাদ


‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তোলার একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউন ও পাশের লেপ-তোশক দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎স্থানীয়রা জানান, মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের পুরো অংশে ছড়িয়ে পড়ে। মার্কেটের দ্বিতীয় তলায় থাকা কৃষি ব্যাংক শাখার কর্মী ও আশপাশের ব্যবসায়ীরা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে নবীগঞ্জ ও বাহুবল ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।”

‎ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্তাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট