1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ধানের শীষে সিল মারুন, হ্যাঁ-এর পক্ষে রায় দিন - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের

ধানের শীষে সিল মারুন, হ্যাঁ-এর পক্ষে রায় দিন

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ধানের শীষে সিল মারুন, হ্যাঁ-এর পক্ষে রায় দিন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখে আপনারা ধানের শীষ ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন। আমাদেরকে অবশ্যই শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাঁহ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আপনেরা জানেন আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। অন্তবর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন করে। কমবেশি সব রাজনৈতিকদল সে সংকার কমিশনে তাদের সংস্কার প্রস্তাব উপস্থাপন করে। আমরা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। হতেপারে কিছু সংস্কার প্রস্তাবে দ্বিমত আছে। আমরা লুকুচাপা করেনি, কোনটিতে সম্মতি দিয়েছি, কোনটিতে ডিসএগ্রিমেন্ট(দ্বিমত) আছে। লুকুচাপার কোনো বিষয় নয়-যে অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ ওয়াসিমসহ হাজারো ছাত্রজনতা জীবন উতসর্গ করেছে-তাদের এই জীবনের মূল্য দিতে আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি।

এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাত ৮ টা ৩১ মিনিটে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাঁহ মাঠে নির্বাচনি জনসভায় পৌঁছালে নেতা-কর্মীরা আনন্দ-উল্লাসের মাধ্যমে তাকে স্বাগত জানান। নির্বাচনি জনসভা সভাপতিত্ব করবেন রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু।

সকাল থেকেই রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, বিভিন্ন থানা ছাড়াও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা কালেক্টরেট ঈদগাঁ মাঠে জড়ো হতে থাকেন। মানুষের ঢলে মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আকাশে ড্রোন উড়িয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট