1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শ্রীবরদীতে গভীর রাতে টিনের চাল কেটে ব্যাটারির দোকানে চুরি - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শ্রীবরদীতে গভীর রাতে টিনের চাল কেটে ব্যাটারির দোকানে চুরি

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

জোবায়ের সোহাগ,
বিশেষ প্রতিবেদক

শেরপুরের শ্রীবরদী পৌরশহরের কলেজ রোডে ‘মেসার্স নোমান অটো হাউস’ নামে একটি ব্যাটারি দোকানের উপরে টিনের চাল কেটে ভিতরে ঢুকে নগদ টাকা ও মোবাইলের মিনিট কার্ড সহ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে শ্রীবরদী বাজার কলেজ রোড এলাকায় মেসার্স নোমান অটো হাউস’ নামক দোকানে এ ঘটনা ঘটে।

মেসার্স নোমান অটো হাউস এর স্বত্বাধিকারী মোঃ রোকন মিয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যাই। গভীর রাতে চোরের দল দোকানের টিনের চাল কেটে নগদ টাকা, মোবাইলের মিনিট কার্ড সহ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
চুরির খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কলেজ রোডের `মেসার্স মাসুদ মটরস এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদ রানা জানান, বেশ কিছুদিন ধরে রাতের বেলা শ্রীবরদী পৌরশহরের বিভিন্ন দোকানপাটে চুরির ঘটনা ঘটছে। বেশকিছু বাসাবাড়িতে দরজার তালা ভেঙে, বারান্দার গ্রিল কেটে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা ও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এসব বিষয়ে থানায় একাধিক মামলা হলেও পুলিশ অপরাধীদের সনাক্ত কিংবা চুরি হওয়া স্বর্ণালংকার, মোটরসাইকেল ও টাকা উদ্ধার করতে পারেনি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে চোর শনাক্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট