1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শোবিজ তারকাদের উপস্থিতিতে ফেমিনা ফ্লুয়েন্ট বাই সাবিনার বর্ণিল উদ্বোধন - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শোবিজ তারকাদের উপস্থিতিতে ফেমিনা ফ্লুয়েন্ট বাই সাবিনার বর্ণিল উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা

রাজধানীর গুলশানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক বিউটি ও গ্রুমিং প্রতিষ্ঠান ‘ফেমিনা ফ্লন্ট বাই সাবিনা’।

৩০ জানুয়ারি সন্ধ্যায় গুলশান–২ এ অবস্থিত প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক বর্ণিল মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান প্রতিষ্ঠানটির কর্ণধার সাবিনা আক্তার লুনা। তিনি জানান, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতেই দুবাই, ব্যাংকক, মালয়েশিয়া ও ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিউটিফিকেশন বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। লুনার ভাষায়, আমরা শতভাগ নির্ভরযোগ্য ও মানসম্মত পণ্য ব্যবহার করে গ্রাহকদের সেবা দিয়ে থাকি। আধুনিক ট্রিটমেন্টের পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ, সুপার মডেল মারিয়া কিসপট্টা, সৈয়দ রুমা, অভিনেতা সাঞ্জু জন, তাহমিনা সুলতানা মৌ, বুলবুল টুম্পা, মডেল রাতুল রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার কাদেরী মাহফুজ, মেকআপ আর্টিস্ট অভিরূপ শার্মা, ডিজাইনার রাতুল, ডান্স কোরিওগ্রাফার চঞ্চল, ফ্যাশন কোরিওগ্রাফার ও মডেল সৈয়দ মাহমুদুল হাসান টনিসহ ফ্যাশন ও বিনোদন জগতের পরিচিত মুখগুলো।

তারকারা নতুন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল এবং আন্তর্জাতিক মানের পণ্যের সমন্বয়ে ফেমিনা ফ্লন্ট বাই সাবিনা খুব অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করতে পারবে।
উল্লেখ্য, নারীদের সৌন্দর্য ও আত্মবিশ্বাস বাড়াতে হেয়ার, স্কিন, মেকআপসহ নানা আধুনিক বিউটি সেবা এক ছাদের নিচে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠান।

গুলশানের অভিজাত এলাকায় এর যাত্রা শুরু হওয়ায় আগ্রহী গ্রাহকদের মধ্যেও ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট