1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন মো: আল আমিন সরকার (৩৬তম বিসিএস) - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন মো: আল আমিন সরকার (৩৬তম বিসিএস)

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে ৩৬তম বিসিএস (পুলিশ ক্যাডার)–এর কৃতি কর্মকর্তা জনাব মো: আল আমিন সরকার সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন।

এই পদোন্নতি তাঁর দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা ও জনবান্ধব পুলিশিংয়ের এক অনন্য স্বীকৃতি। কর্মজীবনের শুরু থেকেই তিনি আইন প্রয়োগের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

দায়িত্ব পালনকালে জনাব মু. আল আমিন সরকার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক পুলিশিং বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিয়েছেন। মাঠপর্যায়ের কার্যক্রমে তাঁর সাহসী সিদ্ধান্ত, দ্রুত পদক্ষেপ ও পেশাদার আচরণ সহকর্মী ও ঊর্ধ্বতন মহলের প্রশংসা কুড়িয়েছে।

এই পদোন্নতির মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ নেতৃত্বে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর এই সাফল্যে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদ এই সময় পরিবারের পক্ষ থেকেও জনাব মু. আল আমিন সরকারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভের জন্য জানাই আন্তরিক অভিনন্দন। ভবিষ্যতে দেশ ও জনগণের সেবায় তিনি আরও সফলতা ও গৌরব বয়ে আনবেন—এই প্রত্যাশাই সবার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট