1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি। - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি।

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

উমংনু মারমা
রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বাহিনীটি।
প্রেস বিজ্ঞপ্তিতে মেজর তিমিনর রঞ্জন মহান্ত এ.এম.সি জানায় নির্বাচনকালীন সময়ে ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি মাঠপর্যায়ে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানায় তিনি বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজনে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বিজিবির সদস্যরা দেশজুড়ে দায়িত্ব পালন করবেন। দেশের সীমান্তবর্তী ও রোয়াংছড়ি, রুমা উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকাসহ বিভিন্ন উপজেলায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) ও কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত থাকবে।
বর্ডার গার্ড বাংলাদেশ আশাবাদ ব্যক্ত করে জানায়, সরকারের নির্দেশনা, নির্বাচন কমিশনের দিকনির্দেশনা ও দেশের জনগণের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে জানায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট