1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুত ৮২৪ ভোটকেন্দ্র - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুত ৮২৪ ভোটকেন্দ্র

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ৮টি উপজেলার ৬টি সংসদীয় আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। জেলার মোট ৮২৪টি ভোটকেন্দ্র এখন ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত করা হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের সমন্বিত তদারকিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন এবং নারী ভোটার ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য ৮২৪টি কেন্দ্রে মোট ৪ হাজার ৬৭৯টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।

আসনভিত্তিক ভোটকেন্দ্রের চিত্র যশোর-১ (শার্শা): ১০২টি কেন্দ্র ও ৫৭৭টি ভোটকক্ষ, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): ১৭৫টি কেন্দ্র (ঝিকরগাছা ৯৪, চৌগাছা ৮১), যশোর-৩ (সদর): ১৯০টি কেন্দ্র (এখানে কোনো অস্থায়ী ভোটকক্ষ নেই), যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর): ১৪৮টি কেন্দ্র, যশোর-৫ (মণিরামপুর): ১২৮টি কেন্দ্র এবং যশোর-৬ (কেশবপুর): ৮১টি কেন্দ্র।

নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিয়মিত কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান জানান, আমাদের মূল লক্ষ্য একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন উপহার দেওয়া। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ২৪ ঘণ্টা সজাগ রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট