1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাক কেড়ে নিল ৫ আদিবাসী কৃষকের প্রাণ - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাক কেড়ে নিল ৫ আদিবাসী কৃষকের প্রাণ

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানচালকসহ পাঁচ আধিবাসী কৃষক নিহত হয়েছেন। ৩১.০১.২৬ ইং শনিবার (আজ) ভোরে আনুমানিক সাড়ে টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোনোয়ার ইসলাম জানান,একটি ভ্যানে করে নিজেদের জমির উৎপাদিত হলুদ বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে পাঁচজন যাত্রী মহাদেবপুরের দিকে বাজারে যাচ্ছিলেন। পথে মহাদেবপুর পত্নীতলা এলাকার পাঠকাঠি নামক স্হানে একটি দ্রুতগতির ডাম্প ট্রাক রাস্তায় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকার বীরেন পাহান (৩৫), উজ্জ্বল পাহান (৩৮)বিপুল পাহান (২৫)সঞ্জু উড়াও (৪৫) এবং বিপ্লব পাহান (২২)।
ঘাতক ট্রাকটি রাস্তার পাশে খালে ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায় পরে ট্রাকটি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
নিহতদের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মহাদেবপুর থানা পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট