1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
স্বপ্নীল বন্ধু সংঘের নতুন পরিচালনা টিম অনুমোদিত - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

স্বপ্নীল বন্ধু সংঘের নতুন পরিচালনা টিম অনুমোদিত

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ সোলায়মান গনি
উলিপুর উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।

সামাজিক ও জনসেবামূলক সংগঠন স্বপ্নীল বন্ধু সংঘ-এর নতুন পরিচালনা টিম আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক বছরের জন্য নবগঠিত এই পরিচালনা টিম দায়িত্ব পালন করবে। নতুন কমিটিতে প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন সিকদার সুমন। সিনিয়র সহ-পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন শ্রাবণ সরকার (রিপন) এবং সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবেল আহমেদ।
সংগঠনের প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম (মুনা) স্বাক্ষরের মাধ্যমে নবগঠিত পরিচালনা টিমের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্ব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে এবং মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান করবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্বপ্নীল বন্ধু সংঘ ভবিষ্যতেও মানবিক, সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকবে এবং এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট