1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সংসার জীবনের চার মাস, আবেগঘন পোস্ট শবনম ফারিয়ার - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সংসার জীবনের চার মাস, আবেগঘন পোস্ট শবনম ফারিয়ার

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
ঢাকা

ভোটের আসন নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
গত বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। স্বামী তানজিম তৈয়ব একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এরইমধ্যে পার হয়েছে বিয়ের চার মাস। বিয়ের পর স্বামীকে নিয়ে বিভিন্ন সময় পোস্ট করতে দেখা গেছে। এবার নতুন জীবনের অনুভূতির কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

শনিবার (৩১ জানুয়ারি) স্বামীকে নিয়ে দেওয়া এক আবেগঘন পোস্টে ফারিয়া লেখেন, ‘স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে। কারণ আল্লাহ এমন একজন সহজ-সরল ও আন্তরিক আত্মার মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছেন। এই সময়ে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর সরাসরি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।’

একসময় বিয়ে নিয়ে অনাগ্রহ ছিল উল্লেখ করে ফারিয়া লিখেছেন, ‘একটা সময় ছিল, যখন আবার বিয়ে করার ব্যাপারে আমি অনাগ্রহের মধ্যেই ছিলাম। আমার কাছের মানুষরা আমাকে বলেছিল, ‘তুমি যথেষ্ট কষ্ট পেয়েছ। আল্লাহ তোমাকে অনেক পরীক্ষা করেছেন।’

তিনি আরও লেখেন, ‘মাত্র তিন দিন আগে নিজেদের নতুন বাসায় উঠেছি। এই অল্প সময়েই শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের কর্তা হিসেবে দায়িত্ব নিতে দেখে মনে হচ্ছে, জীবন সত্যিই সার্থক হয়ে উঠেছে।’

গত বছর হঠাৎ করেই বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন ফারিয়া। বিয়ের পর‎ গণমাধ্যমকে শবনম জানান, তার স্বামী রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

‎এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। সংসার ভেঙ্গে যাওয়ার পর শবনম ফারিয়ার নতুন প্রেম-বিয়ের খবরে আলোচনায় আসেন।তবে এ নিয়ে সেসময় কোনো কথা বলেননি। ‎

২০২২ সালের মে মাসে জানা যায়, তিনি জাহিন রহমান নামের একজনকে বিয়ে করেছেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই আবারও বিচ্ছেদের খবর ছড়িয় পড়ে। এরপর থেকে একাই ছিলেন শবনম। – শিরোনাম দেখতে চাই

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট