1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
গণতন্ত্র ও মানুষের পক্ষে ২৭ বছরের পথচলা: নলছিটিতে যুগান্তর দিবস পালন - সংবাদ এইসময়
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর–৩ আসনের নির্বাচন স্থগিত, নতুন তফসিলের অপেক্ষা ২ দশক পর আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের পাশাপাশি পাহাড়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করবে-ওয়াদুদ ভুইয়া শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যু কক্সবাজারে ৫.৯ মাত্রার ভূমিকম্প বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে : দ্য ইকোনমিস্ট প্রকাশ্যে ক্ষমা না চাইলে খালিদুজ্জামানকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি ৬ সীল জব্দ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি তানযীমুল উম্মাহর বার্ষিক ক্রীড়া উৎসবে শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ শবে বরাতের ফজীলত, আমল ও বর্জনীয় কাজ

গণতন্ত্র ও মানুষের পক্ষে ২৭ বছরের পথচলা: নলছিটিতে যুগান্তর দিবস পালন

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মাহবুব হাসান স্টাফ রিপোর্টার

ঝালকাঠির নলছিটি উপজেলায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তর-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা এই পত্রিকার রয়েছে—এমন প্রত্যাশা করি। তিনি যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুল আলম বাহার, সভাপতি, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, স্বেচ্ছাসেবক দল নলছিটি উপজেলা শাখার সভাপতি তৌহিদুল আলম মান্না এবং জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মনিরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যুগান্তর দীর্ঘদিন ধরে সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও পত্রিকাটির ভূমিকা আরও বলিষ্ঠ হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট