1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধামইরহাটে পত্নীতলা-১৪ বিজিবির প্রেস ব্রিফিং - সংবাদ এইসময়
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ৫.৯ মাত্রার ভূমিকম্প বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে : দ্য ইকোনমিস্ট প্রকাশ্যে ক্ষমা না চাইলে খালিদুজ্জামানকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি ৬ সীল জব্দ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি তানযীমুল উম্মাহর বার্ষিক ক্রীড়া উৎসবে শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ শবে বরাতের ফজীলত, আমল ও বর্জনীয় কাজ শিবির নেতাদের একযোগে ‘ধর শালারে’ পোস্ট; নেপথ্যে কী ? বাগমারায় ভোটের সভা-সমাবেশ লোক সমাগমে এগিয়ে বিএনপি’র ডিএম জিয়াউর রহমান জিয়া শেখার আগ্রহেই এগিয়ে যেতে চান মেকআপ আর্টিস্ট নাহিদ দর্শকের সামনে নিয়মিত থাকতে চান রিয়া বর্মন

নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধামইরহাটে পত্নীতলা-১৪ বিজিবির প্রেস ব্রিফিং

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। (১ ফেব্রুয়ারি) রবিবার সকাল ১১ টায় উপজেলার ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) একটি পেশাদার, সুশৃঙ্খল ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের প্রদত্ত সব নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্রপাচারসহ সীমান্ত সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, নির্বাচনকালীন সময়ে নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও ধামইরহাট উপজেলায় চারটি করে মোট ১২ প্লাটুন এবং আরও ৮টি নিয়ামতপুর,পত্নীতলা, বদলগাছী,মহাদেবপুর, মান্দা,নওগাঁ সদর, রাণীনগর,আত্রাই উপজেলায় দুটি করে ১৬ প্লাটুন এবং নওগাঁ সদরে একটি রিজার্ভ প্লাটুনসহ সর্বমোট ২৯ প্লাটুন বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনে কাজ করছেন।

নির্বাচনি এলাকায় সীমান্ত সুরক্ষা আইন অনুযায়ী বিজিবির গোয়েন্দা বিভাগ কঠোর নজরদারি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আলহামদুলিল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোখলেছুর রহমান, ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট