1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
খাগড়াছড়ি আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ: এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নেতা সমিরণ বহিষ্কার - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

খাগড়াছড়ি আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ: এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নেতা সমিরণ বহিষ্কার

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল
,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায়​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপি থেকে ওয়াদুদ ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও, সমিরণ দেওয়ান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনে আপিল করে তিনি তার প্রার্থিতা ফিরে পান, যা দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘনে দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বাইরে গিয়ে কর্মকাণ্ড পরিচালনা করার বিষয়টি হাইকমান্ডের নজরে আসে। এরপরই দলীয় শৃঙ্খলার স্বার্থে তাঁকে আজীবনের জন্য বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে সমিরণ দেওয়ানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট