1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নতুন দায়িত্বে সাবিলা নূর - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

নতুন দায়িত্বে সাবিলা নূর

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
ঢাকা।

নাটক-ওটিটিতে সাফল্যের পর শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমাতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী সাবিলা নূর। বিজ্ঞাপনেও রয়েছে তাঁর সরব উপস্থিতি। নানা সময় নানা পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্বও পালন করেছেন তিনি।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।

দীর্ঘদিন ধরে মিস্টার ব্রাসো বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত থাকলেও, নতুন পরিচয়ে কলিন আধুনিকতা, উন্নত কার্যকারিতা এবং ভোক্তাদের সঙ্গে আরও গভীর সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তিনি।

নতুন এই দায়িত্ব প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘পরিচ্ছন্ন ঘর আমাদের মন ভালো করে দেয়। কলিন খুব সহজেই গ্লাসসহ নানা সারফেসে ঝকঝকে শাইন এনে দেয়। এমন একটি পরিচিত ব্র্যান্ডের নতুন যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’

সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুরুল সামনান রাফিদ জানান, ‘মিস্টার ব্রাসো থেকে কলিনে রূপান্তর শুধু নাম পরিবর্তন নয়। এটি বাংলাদেশ থেকে বৈশ্বিক মানের ব্র্যান্ড গড়ে তোলার কৌশল। নতুন ফর্মুলেশন ও সাবিলা নূরের সঙ্গে এই যাত্রার মাধ্যমে আমরা ২০২৬ সালে শাইন ক্যাটাগরিকে নতুনভাবে উপস্থাপন করতে চাই।’

কলিন ব্র্যান্ডের এই নতুন যাত্রা সাবিলা নূরের জনপ্রিয়তা, আত্মবিশ্বাস ও তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগকে কাজে লাগিয়ে ব্র্যান্ডকে আরও প্রাণবন্ত ও আধুনিকভাবে উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট