1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মাটিরাঙ্গায় সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি - সংবাদ এইসময়
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর–৩ আসনের নির্বাচন স্থগিত, নতুন তফসিলের অপেক্ষা ২ দশক পর আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের পাশাপাশি পাহাড়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করবে-ওয়াদুদ ভুইয়া শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যু কক্সবাজারে ৫.৯ মাত্রার ভূমিকম্প বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে : দ্য ইকোনমিস্ট প্রকাশ্যে ক্ষমা না চাইলে খালিদুজ্জামানকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি ৬ সীল জব্দ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি তানযীমুল উম্মাহর বার্ষিক ক্রীড়া উৎসবে শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ শবে বরাতের ফজীলত, আমল ও বর্জনীয় কাজ

মাটিরাঙ্গায় সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-সরকারি, কর্পোরেশন এর জাতীয় ভিত্তিক ও দাপ্তরিক কর্মচারী সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত জোট) বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়ন এবং অন্তবর্তী কালীন সরকারের জ্বালানি উপদেষ্টার নবম পে-স্কেল সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ মাটিরাঙ্গা উপজেলা শাখা।


সোমবার (২ ফে্ব্রুয়ারি)সকাল ১০ দিকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ এর আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ ১ ফেব্রুয়ারি ২০২৬ইং হইতে ৩ ফেব্রুয়ারি ২০২৬ইং এর মধ্যে দাবি বাস্তবায়ন নাহলে কঠোর কর্মসূচি ঘোষনা হবে বলে জানান।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর সভাপতি মামুনুর রশীদ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী ক্লাব উপদেষ্টা মো: নুরআলম,মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী ক্লাব এর সভাপতি মো: সানাউল্লাহ রাব্বি,, সাধারণ সম্পাদক, মো: আব্দুর রউফ, কোষাদক্ষ প্রফুল্ল ত্রিপুরা, মো: শরীফ আহাম্মদ সুমন সহ-সভাপতি প্রমুখ।

​দীর্ঘদিন ধরে বৈষম্য নিরসন এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ বেতন-ভাতার দাবিতে আন্দোলন করে আসছেন সরকারি কর্মচারীরা। তারই ধারাবাহিকতায় আজ মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন দপ্তরের ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা এই বিক্ষোভে অংশ নেন।অবিলম্বে নতুন পে-কমিশন গঠন করে বৈষম্যহীন বেতন কাঠামো নির্ধারণ দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ মাটিরাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট