1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল
বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী, তারা চায় আমাদের মেয়েরা যেন স্কুল কলেজে না যায়, তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকা ঢোলারহাট ইউনিয়নে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না, তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে।

জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমীর যদি নারী-বিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন। যাদের কাছে নারীদের আত্মসম্মান বোধ নেই ,তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন যে, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তবে তিনি সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান।

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, দেশে এখন ন্যায়-ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় এবং সেই লক্ষে কাজ করে যাচ্ছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। বিএনপিকে সরকার গঠন করতে সহায়তা করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট