1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আরশের জন্মদিনে সম্পর্কের ইঙ্গিত দিলেন সুনেরাহ! - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

আরশের জন্মদিনে সম্পর্কের ইঙ্গিত দিলেন সুনেরাহ!

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ।

আরশের জন্মদিনে সম্পর্কের ইঙ্গিত দিলেন সুনেরাহ!
সিনেমা-ওটিটিতে সফল সুনেরাহ বিনতে কামালের নাটকেও তুমুল ব্যস্ততা। আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক কাজ করছেন। পর্দার বাইরেও তাদের নিয়ে চলে প্রেমের গুঞ্জন। যদিও তারা বিষয়টিকে বন্ধুত্বের গণ্ডিতেই রেখেছেন বলে জানান। তবে আজ ২ ফেব্রুয়ারি আরশের জন্মদিনে সুনেরাহর পোস্ট যেন উস্কে দিল আগুন।

আরশের সঙ্গে ছবি প্রকাশ, সঙ্গে যে প্রশ্ন সুনেরাহর
নিজের ফেসবুকে আরশের সঙ্গে ছবি প্রকাশ করেছেন সুনেরাহ। সঙ্গে লিখেছেন, ‘শুভ জন্মদিন, স্বপ্নবাজ। তোমার দিনটি যেন তোমার মতোই বিশেষ হয়। এমন একজন মানুষকে খুঁজে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, তিনি ভালোবাসতে জানেন, যত্ন নিতে জানেন এবং সবাইকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাতে পারেন।’

মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে আরশ-সুনেরাহকে একসঙ্গে দেখা যায়। তারা একে অন্যের সঙ্গে ছবি প্রকাশ করে থাকেন। মন্তব্যের ঘরে নেটিজেনরাও কম যান না। কেউ কেউ করেন ইঙ্গিতপূর্ণ কমেন্ট। যদিও সেসবে প্রতিক্রিয়া জানান না তারা।

আরশ–সুনেরাহ কে কাকে কতটা চেনেন
তবে সুনেরাহর এবারেরে ক্যাপশন যেন ইঙ্গিতপূর্ণ! অল্প কথায় গভীর অর্থ যেন উঁকি দিচ্ছে! তবে কি বিশেষ দিনে আরশের সঙ্গে সম্পর্কের আঁচ দিলেন অভিনেত্রী? প্রশ্ন থেকে যায়।

গেল ১৪ জানুয়ারি ‘আঁতকা’ নামের একটি ওয়েব কনটেন্ট এসেছে। সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে সুনেরাহ-আরশকে। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমি নাগ, সোহেল মণ্ডল, ফারিহা রহমান। রাবা খানের গল্পে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট