1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শাপলা কলি ফুল আর ফোটার সুযোগ নেই'' অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু - সংবাদ এইসময়
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর–৩ আসনের নির্বাচন স্থগিত, নতুন তফসিলের অপেক্ষা ২ দশক পর আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের পাশাপাশি পাহাড়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করবে-ওয়াদুদ ভুইয়া শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যু কক্সবাজারে ৫.৯ মাত্রার ভূমিকম্প বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে : দ্য ইকোনমিস্ট প্রকাশ্যে ক্ষমা না চাইলে খালিদুজ্জামানকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি ৬ সীল জব্দ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি তানযীমুল উম্মাহর বার্ষিক ক্রীড়া উৎসবে শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ শবে বরাতের ফজীলত, আমল ও বর্জনীয় কাজ

শাপলা কলি ফুল আর ফোটার সুযোগ নেই” অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ

কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী জনসভায় কুড়িগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ,বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব সহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসভায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, কুড়িগ্রাম তথা রাজারহাটের মানুষ ভোটের মাঠে বরাবর স্রোতের বিপরীতে গিয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছে। ভোটের মাঠে জোটের নামে ৪৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরেছিল। কিন্তু কুড়িগ্রামের এ জনপদের কোনো উন্নয়ন হয়নি।

জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন,একটি দল ভোটের মাঠে বেহেশতের টিকিট বিক্রি করার লোভ দেখাচ্ছে। নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। অন্য আরেকটি দল নতুন। তারা অনভিজ্ঞ। তারা মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের সঙ্গে জোট করেছে। তারা জোটে না গেলে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমাদের সমর্থন থাকত।’

তিনি এইসব দলকে পরিহার করে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ধানের শীষের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট