1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আমি ক্ষমাপ্রার্থী, ভবিষ্যতে সতর্ক থাকব: ডা. খালিদুজ্জামান - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

আমি ক্ষমাপ্রার্থী, ভবিষ্যতে সতর্ক থাকব: ডা. খালিদুজ্জামান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ

ডা. এস এম খালিদুজ্জামান। ছবি: সংগৃহীত
ঢাকা সেনানিবাসের চেকপোস্টে সেনা সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। সম্প্রতি ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকবেন বলে জানিয়েছেন।

ভাইরাল ভিডিও সম্পর্কে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ডা. খালিদুজ্জামান ঢাকা মেইলকে বলেন, ঘটনাটি মাসখানেক আগের। আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছি। আমি এর জন্য ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকবো।

এর আগে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ‘সেনাবাহিনীর সাথে আমার ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি’ প্রসঙ্গে শিরোনামে ডা. খালিদ লিখেন, বেশ কিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়।

তিনি তার স্টাটাসে আরও লিখেন, বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যাই হোক উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা দাঁড়িপাল্লার প্রার্থী বেশ উত্তেজিত। তিনি সেনাবাহিনী সম্পর্কেও আপত্তিকর বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। তিনি নিজেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে পরিচয় দেন এবং বিএনপি চেয়ারম্যানকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন।

ঘটনাস্থলে উপস্থিত সেনা সদস্য জামায়াত নেতাকে শান্ত করার চেষ্টা করেন। তারা বিধির বাইরে কিছু করতে পারবেন না বলে অপারগতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট