1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের পাশাপাশি পাহাড়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করবে-ওয়াদুদ ভুইয়া - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের পাশাপাশি পাহাড়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করবে-ওয়াদুদ ভুইয়া

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

পাহাড়ী ও বাঙালি—সব সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৮ বছর আগে খাগড়াছড়িতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের পাশাপাশি সকলের নিরাপত্তা নিশ্চিত করবে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। আমরা পাহাড়ী-বাঙ্গালীদের বন্ধুত্ব চাই। কেউ কারো প্রতিপক্ষ নয়, আমরা সম্প্রীতি চাই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে মাটিরাঙ্গা পৌরসভার নবীনগর, গাজীনগর, পলাশপুর, বাবুপাড়া, চৌধুরীপাড়া, মুসলিমপাড়া এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া।

বিগত সতেরো বছর উন্নয়নের নামে লুটপাট আর দু:শাসন ছিল উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন, দুর্নীতি ও দু:শাসন মুক্ত বাংলাদেশ গঠন করতে হলে বিএনপি তথা তারেক রহমানের বিকল্প নাই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট নিয়ে বিএনপিকে বিজয়ী করে দু:শাসন দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার আহবান জানান তিনি।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল,জেলা বিএনপির ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সভাপতি মো.বাদশা মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম মজুমদার , মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট