1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
২ দশক পর আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

২ দশক পর আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ দুই দশক অর্থাৎ ২০ বছর নির্বাচনি প্রচারণায় আজ (বুধবার) বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে তিনি জেলার ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

গত ৩০ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার।

তিনি সেসময় জানান, ২০ বছর পর তারেক রহমান বরিশাল আসবেন- এমন খবরে দক্ষিণাঞ্চলবাসী উন্মুখ হয়ে আছে। কিন্তু তারেক রহমান এখন সারাদেশের বিভিন্ন স্থানে জনসভা করছেন। তাই সিডিউল রক্ষা করা অনেকটা কঠিন হয়ে পড়ায় দুইবার তারিখ পরিবর্তন হয়েছে। এবার নির্ধারিত দিনেই বরিশালের জনসভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমান বিমানযোগে বরিশালে পৌঁছে বিকল্প পথে বরিশাল ত্যাগ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

এর আগে বরিশালের বেলসপার্কে তারেক রহমানের জনসভার দিন প্রথমে ২৬ ও পরবর্তীতে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। পরে সেটি আবার ৪ ফেব্রুয়ারি করা হয়।

সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সেই সময় তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। দীর্ঘ সময় পর এবার তিনি জেলাটিতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান হিসেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট