1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
একটি রাজনৈতিক দল নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমন - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

একটি রাজনৈতিক দল নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমন

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, বরিশাল

বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
একটি রাজনৈতিক দল নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে। জনগণ সেই রাজনৈতিক দলকে গুপ্ত পরিচয়ে চেনে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে একটি নতুন জালিম আবির্ভূত হয়েছে। যাদেরকে মানুষ গুপ্ত হিসেবে চেনে। একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগে প্রতারণা করছে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে।’

আরও পড়ুন: দেশে আর কোনো জমিদারি চলবে না, দেশ হবে জনগণের: জামায়াত আমির
বিএনপি চেয়ারম্যান বলেন, নেতাদের বলব, ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কী হয়- সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।
এর আগে দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনি জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছানোর পর বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জনসভায় উপস্থিত হন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট