1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক মহোদয়।
মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে পুলিশের ভূমিকা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক; সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক; সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে সকলের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট