1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমাদের সমস্যাগুলোর সমাধান সম্ভব - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমাদের সমস্যাগুলোর সমাধান সম্ভব

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, আপনাদের সদস্য অনেক। আমি, আপনি আমাদের সকলের সমস্যা অনেক। কিন্তু সুষ্ঠু পরিকল্পনা মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। বুধবার রাজধানীর হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, আমরা বলি, ‘আমার আগে আমরা, ‘আমাদের আগে দেশ, ‘ক্ষমতার আগে জনতা’ ‘সবার আগে বাংলাদেশ’ ‘ভেদাভেদের আগে সমতা’ ‘সবার জন্য সমান সুযোগ’ ‘শ্রমের মর্যদা’, আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা।

তিনি বলেন, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি। আর অধিকার, সুবিচার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে। যেখানে ‘নেতার আগে জনতা, ‘করব কাজ গড়বো দেশ, ‘সবার আগে বাংলাদেশ,। সেজন্য আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
বিভিন্ন পেশাজীবীদের উদ্দেশে জুবাইদা রহমান বলেন, আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরও শুনবো। আরও জানবো। আমরা একে অপরকে আরও জানতে চেষ্টা করবো। সমস্যাগুলো কিভাবে, সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক, শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেয়া যায়।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, ইসমাইল জবিউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট