1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নীরব সমাজসেবায় আলোকিত মুখ মনিরুজ্জামান অপূর্ব - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

নীরব সমাজসেবায় আলোকিত মুখ মনিরুজ্জামান অপূর্ব

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

মানুষের সেবাকেই পরম ইবাদত মনে করেন মনিরুজ্জামান অপূর্ব। তাঁর বিশ্বাস, সৃষ্টির প্রতি ভালোবাসাই মানুষকে স্রষ্টার আরও কাছে নিয়ে যায়। সমাজের জন্য কাজ করতে বড় পুঁজি নয়, দরকার ইচ্ছাশক্তি, মানবিকতা ও দায়বদ্ধতা—এই দর্শন নিয়েই দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন সমাজকল্যাণে।
শ্রদ্ধা, অধ্যবসায়, সাহস ও ধৈর্য—এই চার গুণকে তিনি জীবনের মূল শক্তি মনে করেন। প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের সান্নিধ্যে থেকেই তাঁর কর্মজীবনের শুরু। ১৯৯৫ সালে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু হয় তাঁর। এরপর মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে ধীরে ধীরে গড়ে তুলেছেন নিজস্ব অবস্থান।

সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন নীরবে। অনাথ শিশু, পথশিশু, অসহায় মানুষ ও বৃদ্ধ মা–বাবাদের পাশে থাকতে চান সবসময়। বিশেষ করে তরুণদের মাদক থেকে দূরে রাখাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। কোনো প্রচার-প্রচারণা ছাড়াই পরিবার ও স্বজনদের নিয়ে গভীর রাতে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ তাঁর নিয়মিত উদ্যোগগুলোর একটি।

মানুষের পাশাপাশি পশু-পাখির প্রতিও রয়েছে তাঁর মমতা। একাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর হাত ধরেই মিডিয়ায় উঠে এসেছে অনেক মেধাবী তরুণ-তরুণী, যা এই অঙ্গনের জন্য ইতিবাচক সংযোজন।
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন দিয়ামনি ই কমিউনিকেশন এবং ২০১৭ সালে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন।

অল্প সময়েই সংগঠন দুটি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছে।তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন কবি বেগম সুফিয়া কামাল পদক, কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ডসহ নানা সম্মাননা।
ভবিষ্যতে অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মসজিদ, মাদ্রাসা ও স্কুল নির্মাণসহ টেকসই উন্নয়নমূলক কাজ করতে চান তিনি। মিডিয়া জগতেও রেখেছেন নিজের স্বতন্ত্র ছাপ—চলচ্চিত্র সাংবাদিকতা ও অনুসন্ধানী প্রতিবেদনে রয়েছে তাঁর সুনাম, লেখালেখিতেও সমান দক্ষতা।

তাঁর ভাষায়, “ব্যক্তিগত অর্জনই সফলতা নয়; মানুষের মুখে হাসি ফোটানোই সবচেয়ে বড় সফলতা।”
গুরু হানিফ সংকেতের আদর্শ ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি।

বর্তমানে দিয়ামনি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন মানবাধিকার রক্ষা, নারী ও শিশুর অধিকার নিশ্চিতকরণ, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ, শিশু শ্রম প্রতিরোধ, শিক্ষা বিস্তার, দুর্যোগ মোকাবেলা, কৃষি সহায়তা, এতিম ও অসহায় মেয়েদের বিবাহ, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ এবং উদ্যোক্তাদের জন্য ফ্রি স্টল মেলার মতো নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সমাজের ভালোবাসা ও দোয়া নিয়েই আজীবন মানুষের পাশে থাকতে চান এই মানবিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক মনিরুজ্জামান অপূর্ব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট