1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় ডেস্ক।

শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

এর আগে, দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা ইতোমধ্যে ইশতেহারের কাজ গুছিয়ে এনেছি।

তিনি আরও বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নিজেদের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচির অভিজ্ঞতা ও জনমতের ভিত্তিতেই আমাদের নির্বাচনী ইশতেহার এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট