1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ধর্মে স্বস্তি খুঁজে পেয়েছেন অভিনেত্রী, ছাড়লেন অভিনয় - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

ধর্মে স্বস্তি খুঁজে পেয়েছেন অভিনেত্রী, ছাড়লেন অভিনয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক

ধর্মে স্বস্তি খুঁজে পেয়েছেন অভিনেত্রী, ছাড়লেন অভিনয়
বছর কয়েকের মধ্যে ছোটপর্দায় জায়গা করে নিয়েছিলেন। অভিনেত্রী হিসেবে ব্যস্ত সময় কাটছিল। জনপ্রিয়তাও দিচ্ছিল উঁকিঝুঁকি। সব মিলিয়ে সম্ভাবনাময়ী ভবিষ্যতের হাতছানি! ঠিক সেসময় নওবা তাহিয়া সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে অভিনয় ছাড়লেন।

গতকাল বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শোবিজ থেকে সরে যাওয়ার ঘোষণা এবং তার কারণ জানান। মাঝরাতে নিজের ওই পোস্টে নওবা লেখেন, ‘শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।’

এরপর লেখেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।’

আসলেই কি ধর্মের টানে অভিনয় ছাড়ছেন তামিম?
নওবার কথায়, ‘এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।’

সবশেষে এ অভিনেত্রী লেখেন, ‘হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—তার জন্য আমি কৃতজ্ঞ।’

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা মেইলকে নওবা বলেন, ‘অভিনয় ছাড়ার কারণগুলো আমার পোস্টে লিখেছি। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’

ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান উপস্থাপনা করতেন নওবা। বড়বেলার শুরুটাও উপস্থাপনা দিয়ে। পরে নাটক ও ওটিটিতে নাম লেখান। পান পরিচিতিও। তার কাজের মধ্যে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’ ‘কন্ট্রোল প্লাস জেড’, ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’ উল্লেখযোগ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট