1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেড (ফুড এন্ড কনজ্যুমার)-এর শুভ উদ্বোধন। - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেড (ফুড এন্ড কনজ্যুমার)-এর শুভ উদ্বোধন।

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
সংবাদ এই সময়

​দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর দ্বিতীয় ইউনিট ‘ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেড (ফুড এন্ড কনজ্যুমার)’-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক উৎসবমুখর পরিবেশে এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

​ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফাত ছিদ্দিকী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলার সম্পাদক ও প্রকাশক কল্যাণ চক্রবর্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলায়মান মঞ্জিলের সাজ্জাদানশীল আশরাফুজ্জামান শাহ আমির ভান্ডারী। এবং ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ হারুন ছিদ্দিকী।

​সভাপতির বক্তব্যে মোঃ আরফাত ছিদ্দিকী বলেন, “গ্রাহকদের আস্থাকে সম্মান জানিয়ে আমরা আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারে আনছি। ইছামতি গ্রুপ সবসময়ই দেশের মানুষের জন্য সেরা পণ্যটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

​অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইন উদ্দিন সাগর এবং প্রোডাকশন ম্যানেজার মোঃ মোকাররম। বক্তারা উন্নত উৎপাদন ব্যবস্থা এবং বাজারজাতকরণ কৌশলের মাধ্যমে ইছামতি ইন্ডাস্ট্রি লিমিটেডকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট