1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ঢাকায় বিএনপির নির্বাচনি জনসভা বাতিল - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ঢাকায় বিএনপির নির্বাচনি জনসভা বাতিল

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বিএনপির নির্বাচনি জনসভা বাতিল। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যে নির্বাচনি জনসভা হওয়ার কথা ছিল তা বাতিল করেছে দলটি। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনি বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান।

এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগদান করেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় বড় নির্বাচনি জনসমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। ওই দিন দুপুর ২টায় নয়াপল্টনে আয়োজিত এ জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে দলটির নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানানো হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই জনসভা স্থগিতের কথা জানানো হলো।

৭ ফেব্রুয়ারি উত্তরের ৩ জেলা সফরে যাবেন তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচার-প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত চলার কথা রয়েছে। এর আগে ঢাকায় বড় ধরনের সমাবেশ করে বার্তা দিতে চেয়েছিল বিএনপি। তবে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত থেকে দলটি ফিরে আসার কারণ সম্পর্কে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কর্মদিবসে ঢাকায় সমাবেশ করলে নগরবাসীর ভোগান্তি হতে পারে সেই বিবেচনায় বিকল্প কর্মসূচি দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট