1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জাজিরায় সিএনজি উল্টে নারী নি*হত, আহত স্বামী ও শিশু কন্যা - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

জাজিরায় সিএনজি উল্টে নারী নি*হত, আহত স্বামী ও শিশু কন্যা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু

শরীয়তপুরের জাজিরায় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশা উল্টে পপি রানী পাল (২৮) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯ টার মধ্যে জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দি এলাকার মোল্লা বাড়ির মোড় সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পপি রানী পাল ডামুড্যা উপজেলার কার্তিকপুর গ্রামের পরেশ চন্দ্র পালের মেয়ে। তিনি কৃষ্ণ পালের স্ত্রী। দুর্ঘটনার সময় তিনি তার স্বামী কৃষ্ণ পাল ও ছয় বছর বয়সী কন্যা পৃথা পালকে নিয়ে কুমিল্লা–থ ১২–৬৫৮৭ নম্বরের একটি সিএনজি অটোরিকশাযোগে নাওডোবা থেকে শরীয়তপুরের উদ্দেশে যাত্রা করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাজিরা আর্মি ক্যাম্পের টহলরত একটি পিকআপ গাড়ির সঙ্গে ক্রসিং করার সময় সিএনজিটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় ওভারটেকিং করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিটি সড়কের পাশে থাকা বাঁশঝাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িটিতে চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন, যা অনুমোদিত সংখ্যার তুলনায় বেশি ছিল।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ঘটনাস্থলে থাকা সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও শিশুকন্যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে জাজিরা থানা পুলিশ হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ আহাম্মদ বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, সিএনজি অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল এবং ওভারটেকিংয়ের সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের পাশে থাকা বাঁশঝাড়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট