1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিএনপি ক্ষমতায় এলে রাসূল (সা.)-এর আদর্শে ইসলামী শাসন কায়েম হবে: মেজর হাফিজ - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় এলে রাসূল (সা.)-এর আদর্শে ইসলামী শাসন কায়েম হবে: মেজর হাফিজ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (তজুমদ্দিন–লালমোহন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাসূল (সা.) যেভাবে ইসলামী শাসন কায়েম করেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে সেভাবেই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, “প্রকৃত ইসলামী শাসক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের চেয়ে বড় ইসলামী শাসক আর কে?”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর দক্ষিণ বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীকে কঠোর ভাষায় সমালোচনা করে মেজর হাফিজ বলেন, “এ দেশে জামায়াতে ইসলামী থেকে অনেক জঙ্গি সংগঠনের জন্ম হয়েছে। তারা আবার নাকি মানুষকে বেহেস্তে নিয়ে যাবে—এটা জনগণ ভালোভাবেই জানে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “১৭ বছর ধরে বিনা ভোটে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছিলেন শেখ হাসিনা। পৃথিবীর ইতিহাসে তিনি একজন স্বৈরশাসক হিসেবেই পরিচিত থাকবেন।” এ সময় তিনি বিএনপি সরকারের সময়ে দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

শম্ভুপুর দক্ষিণ বিএনপির সভাপতি কামরুজ্জামান জান্টু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুহিবুল্লাহ নাগর, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম বাছেত পাটওয়ারী, ভোলা জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার, উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন, শম্ভুপুর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত হাওলাদার, উপজেলা ছাত্রদল সভাপতি মো. মামুন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট