1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সুপার বোল নিয়ে উত্তেজনা চরমে, ‌রাতের ঘুম হারাম ব্যাড বানির - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সুপার বোল নিয়ে উত্তেজনা চরমে, ‌রাতের ঘুম হারাম ব্যাড বানির

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি

সুপার বোল হাফ-টাইম শো-তে ইতিহাস গড়তে যাচ্ছেন পুয়ের্তো রিকান র‍্যাপার ব্যাড বানি। তবে মঞ্চে নামার আগে স্নায়ুচাপে ভুগছেন এই গায়ক। এক সংবাদ সম্মেলনে তিনি অকপটে স্বীকার করেছেন যে, উত্তেজনায় ঠিকমতো ঘুমাতে পারছেন না তিনি।

সংবাদ সম্মেলনে ব্যাড বানি বলেন, গত রাতে আমি একদমই ঘুমাতে পারিনি।

দেখা যাচ্ছে রাত ৪টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে আর মাথায় কেবল সুপার বোলের চিন্তাই ঘুরপাক খাচ্ছে।
সদ্য গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জয়ী এই তারকা আরও জানান, এই চাপের কারণে তার প্রিয় খেলা ‘ডোমিনো’তেও তিনি মন দিতে পারছেন না। রসিকতা করে তিনি বলেন, শেষ তিন ম্যাচে আমি কোনো পয়েন্ট পাইনি। আমার এখন থেরাপিস্টের সঙ্গে কথা বলা দরকার।

সুপার বোলের ইতিহাসে এবারই প্রথম কোনো শিল্পী সম্পূর্ণ স্প্যানিশ ভাষায় হাফ-টাইম শো পারফর্ম করবেন। বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটির বেশি দর্শকের সামনে এই পারফরম্যান্সকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

ব্যাড বানির এই শো ঘিরে শুরু থেকেই চলছে বিতর্ক। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করায় রক্ষণশীল মহলে তাকে নিয়ে অসন্তোষ রয়েছে।

এমনকি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও মন্তব্য করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত ব্যাড বানির চেয়ে কিড রকের পারফরম্যান্স বেশি পছন্দ করতেন।
বিতর্ক মাথায় রেখে সংবাদ সম্মেলনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তবে এত কিছুর মাঝেও ব্যাড বানি জানান, তার লক্ষ্য বিভাজন নয় বরং ঐক্য। তিনি বলেন, আমি জানি আগামী রবিবার সারা বিশ্বের মানুষ আনন্দ করবে, নাচবে এবং দারুণ সময় কাটাবে।

শো-তে বিশেষ কোনো অতিথি থাকছে কি না—এমন প্রশ্নে রহস্যময় হাসি দিয়ে তিনি বলেন, এটা এমন কিছু যা আমি আপনাদের এখন বলব না।

আপনারা কেন এই প্রশ্ন করছেন তা-ও জানি না!
নিজের সাফল্যের রহস্য জানিয়ে এই তারকা বলেন, নিজেকে নিয়ে গর্বিত হতে হবে। আপনি কোথা থেকে এসেছেন বা আপনার ইতিহাস কী, তা যেন কখনো আপনার সামনে বাধা হয়ে না দাঁড়ায়।

সূত্র: বিবিসি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট