1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুরে নালিতাবাড়ীতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শেরপুরে নালিতাবাড়ীতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি গড়কান্দা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সংগঠনের পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার হাতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক বিতর্ক সম্পাদক ও শেরপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম কিবরিয়া, জাকসু সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শেরপুর জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক আসিফ এবং নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির আদর্শ, নৈতিকতা ও সুশিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আগামীতেও শিক্ষার্থীদের নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট