1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আজ ঠাকুরগাঁও আসছেন তারেক রহমান - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

আজ ঠাকুরগাঁও আসছেন তারেক রহমান

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

আজ ঠাকুরগাঁও আসছেন তারেক রহমান
ঠাকুরগাঁওয়ে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২০০৩ সালের ৮ ডিসেম্বর সর্বশেষ ঠাকুরগাঁও এসেছিলেন। তারেক রহমানের নির্বাচনী সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমাবেশস্থলে গতকাল শুক্রবার সকাল থেকে মঞ্চ প্রস্তুতের কাজ শুরু হয়। একই সঙ্গে জনসভায় নেতা-কর্মী, সমর্থকদের উপস্থিত থাকতে প্রচারণা চলছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার সকাল ১০টায় ঢাকা থেকে বিমানে চড়ে সৈয়দপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বেলা ১১টায় সেখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে আসবেন। বেলা সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠের জনসভায় যোগ দেবেন। বেলা একটার দিকে তিনি নীলফামারীর উদ্দেশে রওনা দেবেন।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জনসভা মঞ্চের প্রস্তুতি দেখতে বড় মাঠে এসেছিলেন। সেখানে তিনি বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে আসছেন। এই খবরে ভোটার ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করছি। আমরা মনে করি, শনিবারের এই জনসভা পিছিয়ে থাকা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।’

মির্জা ফয়সল আমিন আরও বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে জেলায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় প্রচার চালাচ্ছেন। এই জনসভা ঘিরে শনিবার এই শহর জনসমুদ্রে রূপান্তরিত হবে। সমাবেশে জেলার তিনটি নির্বাচনী আসনসহ পঞ্চগড় ও দিনাজপুরের একটি আসনের প্রার্থীরা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে নেতা-কর্মীরা আসবেন।

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে তারেক রহমানের কাছে বেশ কিছু দাবি তুলে ধরা হবে বলে জানান বিএনপির এই নেতা। মূল দাবিগুলো হলো ঠাকুরগাঁওয়ে ইপিজেড প্রতিষ্ঠা, বন্ধ বিমানবন্দরটি চালু করা, মেডিক্যাল কলেজ–পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন, দক্ষ মানবসম্পদ প্রযুক্তিকেন্দ্র স্থাপন এবং কর্মসংস্থানের জন্য কলকারখানা স্থাপন করা।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ‘আমরা নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিয়েছি। শহরে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সার্বিক বিষয়ে যাতে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট