1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশের ‘মাস্টার’ - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশের ‘মাস্টার’

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

বাংলাদেশি সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে গর্বের মুহূর্ত তৈরি করেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত চলচ্চিত্র ‘মাস্টার’। নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এর ৫৫তম আসরে সিনেমাটি মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে।

রটারড্যাম থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেন পরিচালক সুমিত। সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করে অভিনেত্রী আজমেরী হক বাঁধন এই অর্জনকে বাংলাদেশের জন্য দারুণ একটি দিন বলে উল্লেখ করেন। একইভাবে অভিনেত্রী জাকিয়া বারী মমও ছবিটি বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছে বলে নিশ্চিত করেন।

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জসহ একঝাঁক অভিনয়শিল্পী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট