1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
থাইল্যান্ডে আন্তর্জাতিক STEM প্রতিযোগিতায় বাংলাদেশের গৌরব, ব্রোঞ্জ ও প্যানেলস চয়েস অ্যাওয়ার্ড জিতলেন সিলেটের শিক্ষার্থী - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

থাইল্যান্ডে আন্তর্জাতিক STEM প্রতিযোগিতায় বাংলাদেশের গৌরব, ব্রোঞ্জ ও প্যানেলস চয়েস অ্যাওয়ার্ড জিতলেন সিলেটের শিক্ষার্থী

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | সংবাদ এই সময়

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা WYSII (World Youth STEM Innovation Invention) International Round 2026-এ সাফল্যের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছেন সিলেটের শিক্ষার্থী আব্দুর রাহমান লাহী।

২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ব্যাংককের Al Meroz Hotel-এ অনুষ্ঠিত এই আন্তর্জাতিক রাউন্ডে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজারের বেশি তরুণ উদ্ভাবক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বৃহৎ এই বৈশ্বিক প্রতিযোগিতায় Robotics & Drone ক্যাটেগরিতে অংশ নিয়ে ‘Lahi Robotics & Intelligence System’ দলের টিম লিডার হিসেবে আব্দুর রাহমান লাহী ও তাঁর দল অর্জন করেন Bronze Medal।

এছাড়াও তাঁদের উদ্ভাবনী প্রকল্পের ব্যতিক্রমী ধারণা, প্রযুক্তিগত উৎকর্ষতা ও উপস্থাপনার মানের জন্য বিচারকমণ্ডলীর বিশেষ স্বীকৃতি হিসেবে লাভ করেন “Panel’s Choice Award”। রোবোটিক্স ও ড্রোনভিত্তিক এই উদ্ভাবনী সিস্টেম আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়িত হয়ে প্রশংসিত হয়।

আব্দুর রাহমান লাহী সিলেট জেলার কানাইঘাট উপজেলার সড়কের বাজার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) উত্তীর্ণ হয়ে বর্তমানে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। অল্প বয়সেই তাঁর এই আন্তর্জাতিক সাফল্য শিক্ষাঙ্গনে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে বাংলাদেশি প্রতিনিধিদল Bangladesh Embassy, Bangkok-এ সৌজন্য সাক্ষাৎ করেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব ফয়েজ মুর্শিদ কাজী-এর সঙ্গে। এ সময় রাষ্ট্রদূত শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে আগ্রহের সঙ্গে অবগত হন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তাঁদের প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নত ও কার্যকর উদ্ভাবনের জন্য দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রাউন্ডে অংশগ্রহণের ক্ষেত্রে Young Scientist and Innovators Society (BYSIS)-এর কর্তৃপক্ষ সার্বিক দিকনির্দেশনা, প্রস্তুতি ও গাইডলাইন প্রদান করে, যার ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক মঞ্চে দক্ষতার সঙ্গে অংশগ্রহণের সুযোগ পায়

এই আন্তর্জাতিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ, Malaysia Young Scientists Organization (MYSO)-এর সভাপতি ড. রাজমি বিন আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদরা।

শিক্ষার্থী আব্দুর রাহমান লাহীর এই সাফল্য প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে বাংলাদেশের তরুণ উদ্ভাবকরাও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট