1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
দিনাজপুরের বিরামপুরে তারেক রহমানের আগমন ঘিরে জনসভায় ব্যাপক জনসমাগম - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

দিনাজপুরের বিরামপুরে তারেক রহমানের আগমন ঘিরে জনসভায় ব্যাপক জনসমাগম

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ
ঢাকা।

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাদ জোহর বিরামপুর সরকারি কলেজ মাঠে কোরআন, বাইবেল ও গীতা পাঠের মধ্য দিয়ে নির্বাচনী জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে দুপুর ২টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার মূল বক্তব্য পর্ব শুরু হয়।

এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। সভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সঞ্চালনা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়। জনসভায় জানানো হয়, জনাব তারেক রহমান দুপুর আড়াইটার দিকে সভায় যোগদান করবেন।
সমাবেশকে ঘিরে দিনাজপুর-৬ তথা ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুরসহ আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন। তারা জানান, প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার এবং তার বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট